ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • প্রেম করে বিয়ে, স্বামীর সঙ্গে মনোমালিন্যে নববধূর আত্মহত্যা

    প্রেম করে বিয়ে, স্বামীর সঙ্গে মনোমালিন্যে নববধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় স্বামীর সঙ্গে মুঠোফোনে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। নিহতের নাম পিনু আক্তার (১৯) সে উপজেলার দেওটি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়ির নুরুল ইসলাম সেলিমের মেয়ে।

    রোববার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামদেবপুর গ্রামের ইউসুফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।  

    পুলিশ জানায়, চলতি বছরের ১৬ জানুয়ারি পিনু প্রেম করে বিয়ে করে রায়হান আহমেদ নামে এক যুবককে। রোববার বিকেলের দিকে পিনু বাবার বাড়ি থেকে গিয়ে সোনাইমুড়ী বাজার থেকে শপিং করে আসে। এরপর বিকেলের দিকে মুঠোফোনে স্বামী রায়হানের সাথে তাঁর মনোমালিন্য হয়।  এ ঘটনার জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

    সোনামুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ