ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন 

    শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে শিক্ষা অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।  

    সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে অব্যাহতভাবে শিক্ষক হত্যা, নির্যাতনের নিন্দা জানান। একই সাথে সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। নড়াইলের ঘটনায় প্রশাসনের উপস্থিত কর্তাব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, সংশ্লিষ্ট জেলার ডিসি ও এসপি প্রত্যাহার এবং রাষ্ট্রের  নিরাপত্তা ও শিক্ষার ব্যবস্থার উন্নয়নে ব্যর্থ স্বরাস্ট্র মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। 

    সংগঠনের আহবায়ক সাহাদাত হোসেন রিকাউনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এ্যডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, উন্নয়ন সংস্থা এসোগড়ির নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবিদুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র ভৌমিক, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. সেলিম প্রমূখ।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ