ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কাউখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন

    কাউখালীতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাপাড়া ইউনিয়নের ১০ এমভিএ ৩৩/১১ কেভি ইনডোর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মান কাজের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত র্ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন, ইউপি চেয়ারম্যান লাইকুজাম্মান মিন্টু, মোস্তাফিজুর রহমান, সিকদার মো. দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন মুন্সী, জাতীয় পার্টি (জেপি) সাধারন সম্পাদক মঞ্জুরুল পায়েল প্রমূখ।

    উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়েছে এবং এ উপকেন্দ্রের মাধ্যমে কাউখালী উপজেলায় লোড শেডিং কমে যাবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ