ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বনবিভাগের অভিযানে তিন হরিণ শিকারি আটক

    বনবিভাগের অভিযানে তিন হরিণ শিকারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির পাজরাফুটা খালে অভিযান চালিয়ে ট্রলারসহ চার হরিণ শিকারীকে আটক করেছে বনবিভাগ। 
    শিকারীরা রোববার (৩ জুলাই) গভীর রাতে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনাধীন বনে ফাঁদ পেতে ট্রলারে অবস্থান করছিলেন বলে জানান বনবিভাগ। 

    আটককৃত শিকারীরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আ. হক হাওলাদারের ছেলে হাবিবুর রহমান, হারুন খাঁনের ছেলে হাসান খাঁন, আ.আজিজের ছেলে এমাদুল হক ও নাসির হাওলাদারের ছেলে খায়রুল হাওলাদার। 

    এদের চার জনকে আজ সোমবার (৪জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
     
    পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার মধ্যে গোপনে শিকারিরা বনে প্রবেশ করেন। তারা বনের মধ্যে নাইলনের রশির ফাঁদ পেতে রেখে ট্রলারে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

    এসও জানান, শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, বন থেকে উদ্ধার করা এক বস্তা নাইলনের রশির ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ