ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • আত্মসমর্পণকারী ২৮৪ জন বনদস্যু পেল র‌্যাবের ঈদ উপহার

    আত্মসমর্পণকারী ২৮৪ জন বনদস্যু পেল র‌্যাবের ঈদ উপহার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন বনদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। 

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের মোংলার ফুয়েলজেটি সংলগ্ন এলাকায় আত্মসমর্পণকারী বনদস্যুদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয় র‌্যাব- ৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান।  

    আত্মসমর্পণকারী বনদস্যুদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে র‌্যাব- ৮ এর অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ম্যানগ্রোভ এই বনে এখন শান্তির সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী বনদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। আত্মসমর্পণের পর থেকে বনদস্যুদের ধারাবাহিক ভাবে ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে র‌্যাব। ঈদুল আজহাকে সামনে রেখে এবারও তাদেরকে ঈদের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। 

    সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি বনদস্যু বাহিনীর ২৮৪ জনকে মঙ্গলবার সকালে চাল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসল্লা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেওয়া হয় বলে জানান ডিআইজি জামিল হাসান।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ