ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ ববিতে শিক্ষকদের আন্দোলনের অবসান, শিগগিরই ক্লাস-পরীক্ষা কার্যক্রম শুরু 
  • গাছ চাপা পড়ে লালমোহনে কৃষকের মৃত্যু

    গাছ চাপা পড়ে লালমোহনে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় গাছের চাপা পড়ে আবু তাহের (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত আবু তাহের ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের ফরাজী বাজার পাটোয়ারী বাড়ির গফুর আলী পাটোয়ারীর ছেলে।

    স্থানীয়রা জানান, লালমোহনের কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসকিনা গ্ৰামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা কৃষক আবু তাহের রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে টয়েলেটে যাচ্ছিলেন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি সৃষ্টি (রেন্ট্রি) গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন।

    পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ