ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • ইলেকট্রিক স্কুটার আসছে ভারত

    ইলেকট্রিক স্কুটার আসছে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে ইলেকট্রিক স্কুটার আনার মাধ্যমে ইলেকট্রিক গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে অ্যাম্বাসেডর নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান মোটরস। ইতোমধ্যে এই বিষয়ে ইউরোপের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। যদিও আগামী বছরের আগে হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটার বাজারে আসার সম্ভাবনা নেই।

    সম্প্রতি সংস্থাটির ডিরেক্টর উত্তম বোস এক বার্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী অর্থবছরের শেষের দিকে হয়তো হিন্দুস্তান মোটরস নির্মিত ইলেকট্রিক টু-হুইলার বাজারে আসবে। শুধু স্কুটারই নয়, আগামীতে চার চাকার ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে আমাদের।

    উত্তম বোস আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে উত্তরপাড়ার কারখানা নতুন করে নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানটি তাদের অনেক কার্যক্রমেও পরিবর্তন আনবে।

    উল্লেখ্য, অ্যাম্বাসেডরের চাহিদা কমে যাওয়ায় ২০১৪ সালে হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়ার কারখানা বন্ধ করে দেয়া হয়। পরে ফরাসি অটোমোবাইল সংস্থা পাউজাইটের কাছে ‘অ্যাম্বাসেডর’ ব্র্যান্ড বিক্রি করে দেয় হিন্দুস্তান মোটরস অটোমোবাইল সংস্থা। এর পাশাপাশি ‘কনটেসা’ ব্র্যান্ডও এসজি মোবিলিটির কাছে বিক্রি করে দেয় সংস্থাটি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ