ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু

    সৌদিতে আরও এক হজযাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক বাংলাদেশির (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ জুলাই) রাত ২টায় প্রকাশিত এক হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এই নিয়ে এই বছর হজে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৩ জন বাংলাদেশির মৃত্যু হলো।

    মারা যাওয়া সর্বশেষ এই হজযাত্রীর নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮), পাসপোর্ট নম্বর BT0686710। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি ৪ জুলাই মক্কা নগরীতে মারা গেছেন।

    এই নিয়ে চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ১৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেলো। তাদের মধ্যে ৯ জন পুরুষ আর ৪ জন নারী।

    আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ পালন শেষে আগামী ১৪ জুলাই বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা শেষ হবে ৪ আগস্ট।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ