ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ

    চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার সিগারেট জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ১০ লাখ টাকার ১৪ লাখ ৫২ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। মঙ্গলবার (৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে এসব সিগারেট আসে।

    বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, ওই ফ্লাইটে আমদানি শর্তযুক্ত পণ্য আসতে পারে এমন গোপন খবরের ভিত্তিতে কাস্টমস অফিসাররা বিমানবন্দরের কার্গো ওয়ারহাউসে চিরুনি অভিযান শুরু করে। এ সময় বিভিন্ন কার্টনে প্রাথমিকভাবে সন্দেহজনক পণ্যের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে এই কার্টনগুলো কেটে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্প, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র‍্যান্ডের ৭ হাজার ২৬২ মিনি কার্টন (১৪,৫২,৪০০ শলাকা) সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ টাকা।

    এ ঘটনায় শুল্ক আইন,১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন/বিধি প্রয়োগ করে কাস্টম হাউস, চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিটের ডি.এম নং-০২১৬৯০১ মোতাবেক উক্ত অবৈধ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তির লক্ষ্যে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ