ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পাঁচ দিন পর নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার

    পাঁচ দিন পর নিখোঁজ সাংবাদিকের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের ৫ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নির্মাণাধীন গড়াই ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত রুবেল কুষ্টিয়ার হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। তিনি ‘আমাদের নতুন সময়’ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

    নিহত রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া বাবর আলী গেট সংলগ্ন তার অফিসে কাজ করার সময় হঠাৎ ফোন কলে তিনি সিঙ্গার মোড়ের দিকে যান। তারপর থেকেই তার ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। বুধবার সাংবাদিক রুবেলের নিখোঁজ হবার ঘটনায় কুষ্টিয়ায় মানববন্ধন করেন সাংবাদিক মহল।

    কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কুমারখালী গড়াই ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে তার পকেটে থাকা মানিব্যাগের মধ্যে আমাদের নতুন সময় পত্রিকার পরিচয়পত্র দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ