ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঈদের প্রধান জামায়াত ষাটগম্বুজ মসজিদে

    দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঈদের প্রধান জামায়াত ষাটগম্বুজ মসজিদে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পবিত্র ঈদুল আযহার প্রধান জামায়াত প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের মুসল্লীদের আধিক্যের কারণে ষাটগম্বুজ মসজিদে এবারও ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। এবার ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায় মিনিটে এবং তৃতীয় অর্থ্যাৎ সর্বশেষ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বুজ মসজিদে ঈদ জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও করোনা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়েছে বাগেরহাটের জেলা প্রশাসন।

    হযরত খানজাহানের (র:) অমর সৃষ্টি বাগেরহাটে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আযহার প্রথম জামায়াতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামায়াতে ইমামতি করবেন বাগেরহাট শহরতলীর সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসন পবিত্র ঈদুল আযহা উদযাপন প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গ্রহন করেছে।

    বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম জানান, প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। কালের পরিক্রমায়া বহু বছর ধরে ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। করোন স্বাস্থ্যবিধি মেনে এবারও দেশী বিদেশী মুসল্লীদের সুবিধার্থে ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদ জামায়াতে অংশ নেয়া ধর্মপ্রান মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ