ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে গোয়ালঘর থেকে গরু চুরি

    পিরোজপুরে গোয়ালঘর থেকে গরু চুরি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে কোরবানির হাটে বিক্রি করার জন্য রাখা একটি গরু রাতের অন্ধকারে গোয়ালঘর থেকে চুরি করে তা জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের জালাল মোল্লার বাড়ির গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়।

    জালাল মোল্লার ভাতিজা বাপ্পি মোল্লা জানান, এবারের কোরবানির হাটে বিক্রি করার জন্য গোয়ালঘরে পালিত একটি গরু বৃহস্পতিবার স্থানীয় পশুর হাটে নিয়ে যান তাঁর চাচা জালাল মোল্লা। সেখানে ৬০ হাজার টাকা দাম উঠলেও মাত্র এক হাজার টাকার জন্য গরুটি বিক্রি না করে বাড়িতে ফেরত আনেন তিনি।

    এর পর ওই দিন দিবাগত রাতেই দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে গরু চুরি করে পাশের কচা নদীর পারে নিয়ে জবাই করে নিয়ে যায়। গরুটি চুরি করে নিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন কৃষক জালাল মোল্লা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ