ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কাউখালীতে মেয়ের বাবাকে অর্থদণ্ড

    কাউখালীতে মেয়ের বাবাকে অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

    জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের জাকির খন্দকার এর স্কুল পড়ুয়া (দশম শ্রেনী) ছাত্রীকে মঙ্গলবার দুপুরে বরের বাড়ীতে তুলে দেওয়ার অনুষ্ঠান চলছিল।

    এমন খবরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সরেজমিনে উপস্থিত হয়ে মেয়ের বয়স জানতে চাইলে মেয়ের বাবা উপযুক্ত প্রমান দিতে না নপরায় বাল্য বিবাহ দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবা জাকির হোসেন খন্দকারকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। একই সাথে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বরের বাড়ীতে তুলে না দেওয়ার জন্য মুচলেকা নেন।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোছা. খালেদা খাতুন রেখা। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ