ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় আলতাফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

    ভান্ডারিয়ায় আলতাফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদার (৪০) কে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। 

    বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারেফ ভান্ডারিয়া উপজেলার ৭নম্বর গৌরীপুর ইউনিয়নের আব্দুল লতিফ চৌকিদারের  ছেলে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিশেষ কৌশল অবলম্বন করে বরিশাল কোতয়ালি থানা পুলিশের সহয়তায় বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর আলতাফ হত্যা প্রধান আসামী মোশারেফ চৌকিদারকে গ্রেপ্তার করা হয় । 

    এর আগে ৮ জুলাই এ মামলার অপর আসামী ভাড়াটিয়া খুনি সোহেল হাওলাদারকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং ৯ জুলাই জাহিদুল ইসলাম লোকমান কে চট্টগ্রাম বন্দর থানা থেকে গ্রেপ্তার করা হয়।

    প্রসঙ্গত; ২০২০ সনের ২২ সেপ্টেম্বর আলতাফ (৩০) কে নৃসংশভাবে হত্যা করে মস্তক বিচ্ছিন্ন করে তার লাশ খালে ফেলে দেয়া হয়। পরে পুলিশ উপজেলার পৈকখালী ভারানির খাল থেকে মস্তকবিহীন অবস্থায় আলতাফ এর লাশ উদ্ধার করে। এবং এ ঘটনার ২ মাস পরে তার মস্তক উদ্ধার করে পুলিশ। হত্যার শিকার আলতাফ গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন নল বুনিয়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ