ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইন্দুরকানীতে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

    ইন্দুরকানীতে সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ণিমার জোয়ারে ইন্দুরকানীর কচাঁ ও বলেশ্বর  নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী গ্রামগুলোসহ গ্রামীন কাচা  ও আধাপাকা সড়ক ডুবে যাওয়ায় চরমভোগান্তিতে পড়েছে  ওই এলাকার বাসিন্দারা। 

    শুক্রবার কচা নদীর টগড়া ও চরবলেশ্বর গ্রামে নদী তীরবর্তী বাঁধ না থাকায় ওই গ্রাম গুলো পানি ঢুকে একবারে এককার হয়ে গেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। তেমনি ইন্দুকানী উপজেলা পরিষদের পাশে ইন্দুরকানী ঘরামী বাড়ী থেকে আটঘর পর্যন্ত এক কিলোমিটার কাচা সড়ক ডুবে যাওয়ায় মানুষ চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে।দীর্ঘদিন সড়কটি এ অবস্থায় থাকলেও তা মেরামত বা পূণঃনির্মাণ করছেনা কর্তৃপক্ষ। 

    এভাবে উপজেলার চরবলেশ্বর, দক্ষিণ ইন্দুরকানী, কালাইয়া, খোলপটুযা চন্ডিপুর এলাকার গ্রামীন সড়ক পানিতে তলিয়ে গেছে। ইন্দুরকানী গ্রামের রুহুল আমিন জানান, ইন্দুরকানী ডরের বাড়ী থেকে আটঘর সড়ক একযুগেও মেরামত না করায় একটু পানি বাড়লেই সড়কটি ডুবে যায়। মেম্বর চেয়ারম্যান এ দিকে খেয়াল করে না। স্থানীয়  ইন্দুরকানী  ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশার জানান, টাকা বরাদ্দ না দিলে কি দিয়ে রাস্তা করব। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ