ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

    ইন্দুরকানীতে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে নিলুফা ইয়াসমিন (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার  করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার  উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন চন্ডিপুর গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কর্মিরা। তিনি ওই গ্রামের আবু বিশ্বাসের স্ত্রী। ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল  ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার দুপুরে নিলুফা ইয়াসমিন একা কলা কাটতে বাড়ির পিছনের একটি বাগানে যান। এরপর থেকে তিনি বাসায় ফেরেন নি।  পরে পরিবারের লোকজন তাকে বাড়ির আশপাশের বাগান, ডোবা ও খালে খোঁজাখুঁজি করে না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কর্মিদের খবর দেয়।  শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পিছনের একটি কলা বাগানের ডোবা থেকে নিলুফা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মিরা। 

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক  জানান, ধারণা করা হচ্ছে বাড়ির পিছনে একটি ডোবার পাশে গাছের কলা কাটতে গিয়ে ওই বৃদ্ধা মহিলা পা পিছলে পানিতে পড়ে ডুবে মারা যান।  শুক্রবার দুপুরের দিকে ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ