ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • নাজিরপুরে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড

    নাজিরপুরে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি বের হতে চাইলে  পুলিশ তাতে বাঁধা দেন।

    পরে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মেহেদি হাসান রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রেজাউল করিম লিটন, সাবেক সাধারন সম্পাদক আবু হাসান খান, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, সাবেক আহ্বায়ক মাজেদুল কবির রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামিম হাসান প্রমুখ। 

    উল্লেখ্য, যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ