ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোয়াখালীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

    ছাত্রলীগ নেতা আহত
    নোয়াখালীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জের ধরে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।

    কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনুসারী সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রাহাত বলেন, কোম্পানীগঞ্জ  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪০) তার ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে বসে চা খাচ্ছিলেন। এ সময় কাদের মির্জার অনুসারীরা এসে তার ওপর হঠাৎ হামলা করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

    প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের দীর্ঘদিন বিবাদ চলে আসছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ