ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • কোম্পানীগঞ্জে আটককৃত ২০ রোহিঙ্গা উধাও              

    কোম্পানীগঞ্জে আটককৃত ২০ রোহিঙ্গা উধাও              
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ কেন্দ্র থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গা আটকের ১২ ঘটনা পর ফের পালিয়েছে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।      

    আটক রোহিঙ্গাদের মধ্যে ছিল, ৫জন পুরুষ, ৬ জন নারী এবং ৯জন শিশু।  

    সোমবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কিল্লার বাজার সংলগ্ন নামার বাজারের সেলিম মাঝির ঘর থেকে পালিয়ে যায় তারা। এর আগে রোববার রাত ১২টার দিকে কিল্লার বাজার এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা। পরে চর চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জানিয়ে তাদের ইউপি সদস্য আব্দুল হক মেম্বারের জিম্মায় রাখা হয়। 

    স্থানীয়দের অভিযোগ,স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের আব্দুর রাজ্জাকের গাফলতির সুযোগে চর এলাহী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদ্যস্য আব্দুল হক ও সেলিম মাঝির যোগসাজশে অর্থের বিনিময়ে আটককৃত রোহিঙ্গাদের পুনরায় পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।  নাম প্রকাশে অইচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রোববার রাতে ২০ রোহিঙ্গাকে আটকের সাথে সাথে কোম্পানীগঞ্জ থানার ওসিকে অবহিত করা হয়। আটকের ১২ ঘন্টা অতিবাহিত হলেও ওসি কোন ব্যবস্থা গ্রহণ না করায় রোহিঙ্গা পুনরায় পালিয়ে যাওয়ার সুযোগ পায়।  

    স্থানীয় ইউপি সদস্য আব্দুল হক টাকার বিনিময়ে আটককৃত রোঙ্গিাদের পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ অস্বীকার করে বলেন, চৌকিদার চেয়ার নিয়ে ঘরের সামনে বসা ছিল।  ঘরের পাশে হাজার মানুষ ভিড় করছিল।  দুপুর পৌনে ১২টার দিকে ওই সময় কিছু দুস্কৃতিকারীরা একজন-একজন করে সব রোহিঙ্গাকে ঘর থেকে নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে আমরা বিষয়টি আচ করতে পারি। পরবর্তীতে তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে ফেরত পাঠানোর কথা ছিল।      

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান গাফিলতির অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে ছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে আটককৃত রোহিঙ্গারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে  রয়েছে।   পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ