ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি, লোকালয়ে হরিণ

    হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি, লোকালয়ে হরিণ
    হাতিয়ায় পানিবন্দি মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘুর্ণিঝড় ইয়াস ও পুর্ণিমার প্রবল জোয়ারে বেড়িবাঁধ ভেঙে দ্বীপ উপজেলা হাতিয়ার চরইশ্বর, সুখচর, সোনাদিয়া, হরনী, চানন্দী ও নিঝুমদ্বীপ ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দি হয়ে পড়েছে।

    নিঝুমদ্বীপের ব্যাপক এলাকা পানিতে নিমজ্জিত থাকায় বনের হরিণ লোকালয়ে এসে পড়েছে। এসব এলাকার অধিকাংশ প্রজেক্ট ও পুকুরের মাছ ভেসে গেছে এবং কয়েক হাজার একর জমির মরিচসহ রবিশস্য নষ্ট হয়ে গেছে। পানিবন্দি এলাকার লোকজনের রান্নাবান্না ব্যাহত হওয়ায় এরা শুকনো খাওয়ারের ওপর নির্ভর করে দিনাতিপাত করছেন। এছাড়া প্রবল জোয়ারে নিঝুমদ্বীপের প্রধান সড়কের (চোয়াখালী এলাকা) একটি ব্রিজ ভেঙে ভেসে যাওয়ায় নিঝুমদ্বীপের একপ্রান্ত থেকে অপর প্রান্তের লোকজনের চলাচল বন্ধ হয়ে পড়েছে।

    হাতিয়া উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে সিপিপির সেচ্ছাসেবক দিয়ে ত্রান বিতরণ করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। তিনি জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ লোকদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। এছাড়া ইতো মধ্যে ক্ষতিগ্রস্থ এলাকায় শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে।

    এদিকে, জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ও নদীর কুলের জোয়ার প্রবল বেগে আছড়ে পড়ায় নদী ভাঙনে চরম আকার ধারণ করেছে। অপর দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া দ্বীপের সঙ্গে সব প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দুপাড়ের আটকে পড়া লোকজন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ