ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

    নোয়াখালীতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচর উপজেলায়এক  কিশোরীকে অপহরণ করে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। 

    গতকাল সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চর জব্বর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. আজগর হোসেনকে (৩০) আসামি করা হয়েছে। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

    মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই তিনি তাঁর কিশোরী মেয়েকে বাড়িতে রেখে ফেনীতে বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সদর উপজেলার ধর্মপুর এলাকার মামার বাড়িতে বসবাসকারী (স্থায়ী ঠিকানা ভোলার চর ফ্যাশন) আজগর হোসেন তাঁর মেয়েকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। 

    অভিযুক্ত আজগরের অটোরিকশায় তিনি বিভিন্ন সময় বাপের বাড়িতে আসা-যাওয়া করেছেন। মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল সোমবার বিকেলে জানতে পারেন আজগর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় তাঁর মেয়েকে ফেলে পালিয়ে গেছেন। পরে তাঁরা সেখান থেকে মেয়েকে উদ্ধার করেন।

    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।  পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ