ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এহসান গ্রুপের টাকা আত্মসাৎ মামলায় আদালতে কুয়াকাটা হুজুর

    এহসান গ্রুপের টাকা আত্মসাৎ মামলায় আদালতে কুয়াকাটা হুজুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা পিরোজপুরের এহসান গ্রুপের সদস ৪টি মামলার আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে  মঙ্গলবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন। দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে কুয়াকাটা হুজুর হাজির হলে বিচারক আগামী ২৪ জুলাই তার জামিন শুনানী রাখেন। 

    আগামী ২১ জুলাই উচ্চাদালত থেকে নেয়া ৬ সপ্তাহের জামিন শেষ হবে। পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ এর ঘটনায় দায়ের করা মামলার আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের নামে চারটি মামলায় তিনি আসামি রয়েছেন। তিনি উচ্চ আদালত থেকে ৪২ দিনের আগাম জামিন শেষে আজ আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত তার জামিন শুনানীর তারিখ রেখেছেন ২৪ জুলাই।  উল্লেখ্য, প্রতারনা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের থেকে ১৭ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান সহ তার ভাইয়েরা জেল হাজতে রয়েছে। তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জেলা প্রশাসকের আওতায় রাখার নির্দেশ দেয় আদালত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ