ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে ছিনতাইয়ের টাকাসহ গ্রেফতার ৫

    নোয়াখালীতে ছিনতাইয়ের টাকাসহ গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলা থেকে ৪ ছিনতাইকারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৫ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

    গ্রেফতারকৃতরা হচ্ছে,রাশেদ খান রাফি (৩২), আশরাফুল শাহরিন শান্ত (২৩), হাবিবুর রহমান জীবন (২৫), মো. সুজন (২৫) ও আরিফ হোসেন (২৩)।

    মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে গ্রেফতারদের আসােমেদর বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

    পুলিশ জানায়,  গত ৫ জুলাই রাতে বেগমগঞ্জের হাজীপুর গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন মাইজদী শহর থেকে রিকশা যোগে মাইজদী নতুন কলেজ রোড দিয়ে বাড়ি ফেরার সময় নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপু কাশেম উকিল মোড় এলাকায় ৪ যুবক তার গতিরোধ করে। এসময় তারা নিজামকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, একপর্যায়ে তাকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে নিজামের সাথে থাকা ২টি মোবাইল এবং ৫০ হাজার ৭ শ টাকা ছিনতাই করে নিয়ে তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে তাকে আটকে রেখে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইলে কল দিয়ে আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নিজের স্বামীকে উদ্ধার করতে আসামিদের দেওয়া নাম্বারে ২০ হাজার ৪ শ টাকা বিকাশ করে নিজামের স্ত্রী। 

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার আসামি রাফি পুনরায় নিজামের স্ত্রীর মোবাইলে কল দিয়ে ছিনতাই করা মোবাইল ফিরিয়ে দিবে বলে আরও ১০ হাজার টাকা দাবি করে। এমন অভিযোগ পেয়ে লক্ষ্মীনারায়ণপুর এলাকার কাশেম উকিল মোড়ে অভিযান চালিয়ে ৫ হাজার টাকাসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ