ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভাণ্ডারিয়ায় ১৭৫ ভূমি ও গৃহহীণ পরিবার পেল নিজস্ব ঠিকানা

    ভাণ্ডারিয়ায় ১৭৫ ভূমি ও গৃহহীণ পরিবার পেল নিজস্ব ঠিকানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার মাঝে সরকারি ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। 

    বৃহস্পতিবার (২১জুলাই) ভার্চুয়ালী গণবভন থেকে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধনের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ভাণ্ডারিয়া পৌর সভা এবং  উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের মোট ১৭৫টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২ শতাংশ জমিসহ দুই ইউনিটের একটি সেমি পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়।

    উপজেলায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে মোট সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে নিজস্ব স্থায়ী মালিকানার দলিল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সীমা রানী ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ,ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন,পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। 
      
    উল্লেখ্য, এ উপজেলায় এ পর্যন্ত  ২০০জনকে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২শতাংশ জমি সহ দুই ইউনিটের একটি সেমি পাকা ঘর প্রদান করা হবে। এ ঘরের মধ্যে সরকারের  ১কোটি ৬০লাখ টাকায় ক্রয়কৃত ২.৯৭একর জমিতে ১২৫টি, বিভিন্ন দাতার দানকৃত ১.৩২একর জমিতে ৫০টি এবং সরকারের ৮২শতাংস খাস জমিতে ২৫টি সহ মোট ২০০টি পরিবারকে পুর্নবাসন করা হয়। বাকিদের পর্যায়ক্রমে অনরূপ ভাবে পুর্নবাসন করা হবে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ