ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার

    নোয়াখালীতে জিনের বাদশাসহ ৬ প্রতারক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে জ্বীনের বাদশাসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

    এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি  সীম. সীমের খোসা ও প্রতারনার কাজে ব্যবহৃত ১টি ম্যাগনেন্ট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।  

    গ্রেফতারকৃতরা হলো, প্রতারক চক্রের সক্রিয় সদস্য আব্দুল মমিন (৬১),  ইমাম উদ্দিন রাসেল (৩৫), আজিজুল হক (৪১),  মোঃ নুরনবী মানিক (৪৭) নজরুল ইসলাম (২৬) মো. নুর হোসেন (৫০)।  

    বুধবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,উক্ত আসামীগণ ২০১৮ সাল হইতে বিভিন্ন মানুষকে প্রতারণা করে ১নং আসামী জ্বীনের বাদশা সাজিয়া রাতের বেলায় ফোন দিয়া প্রলোভন ও প্রতারণা করিয়া বিকাশ ও নগদে এবং ম্যাগনেন্ট দেখাইয়া বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে যায়। আসামিদের জিজ্ঞাসাবাদে তাহারা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে। তারা প্রতারণা করে ৩ জন থেকে মোট  এক কোটি পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। 

    ওসি আরো জানায়, প্রতারণার কাজে ব্যবহৃত মূল ম্যাগনেন্টি পলাতক আসামি রিপনের কাছে রহিয়াছে।  অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ