ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

    সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে রুনা (২৯) নামে  গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। 

    শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত গৃহবধুর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করে তারা। 

    এ সময় নিহতের মা ছকিনা খাতুন দাবি করেন, গত ১৫ জুলাই রাতে তার একমাত্র মেয়ে তিন সন্তানের জননী তাছলিমা বেগম রুনাকে হত্যা করে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে তার স্বামী ইসমাইল হোসেন এবং তাছলিমার শ্বশুর মো.আবুল খায়ের মোল্লা  ও শাশুড়ি শেফালী বেগম। এসময়  তিনি ঘাতকর স্বামী ইসমাইল হোসেনের ফাঁসি ও তার বাবা, মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার বিচার দাবি জানান।

    উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে অভিযুক্ত ইসমাইলের বাড়ির পেছনে একটি গাছের সাথে তাছলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী।  পরে খবর পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ