ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • শপথ নিলেন নাজিরপুরের ইউপি চেয়ারম্যান-সদস্যরা

    শপথ নিলেন নাজিরপুরের ইউপি চেয়ারম্যান-সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  

    সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

    উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাসানাত ডালিম ও দেউলবাড়িদোবরা ইউপির চেয়ারম্যান এ এফ এম রফিকুল ইসলাম বাবুলসহ ওই দুই ইউনিয়নের ১৮ জন সাধারণ ও ছয়জন সংরক্ষিত নারী ইউপি সদস্য শপথ নেন।  

    এ সময় আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য দেন- জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) মো. আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।

    গত ১৫ জুন উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি দোবরা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দুই ইউনিয়নে নৌকা প্রার্থীদের পরাজয় ও স্বতন্ত্র প্রার্থীদের বিজয় হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ