ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

    পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়ির পার্শবর্তী আমড়া গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মো. রাহাত হাওলাদার (১২) নামের এক শিশুকে উদ্ধার করেছে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উদ্ধারকৃত রাহাত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের তাইনুস হাওলাদারের পুত্র। 

    মঙ্গলবার বেলা ১২ টায় পার্শবর্তী জেলা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা এলাকা থেকে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর। 

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত গাছে উঠে আমড়া পাড়তে গিয়ে পার্শবর্তী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে চিৎকার করে ঝুলে থাকে। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যায় পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

    পিরোজপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর এর নেতৃত্বে ফায়ারম্যান শেখ রাসেল ও মাসুদ রানাসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

    পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবু বকর জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে যাই। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। 

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ. কে. এম. আসিফ আহমেদ জানান, রাহাতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ