ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • ভোলায় জবাই করা হরিণ উদ্ধার

    ভোলায় জবাই করা হরিণ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনের চর নলুয়া গ্রামে শিকারি চক্রের কবল থেকে জবাই করা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টায় এ হরিণ উদ্ধার করা হয়।

    তবে শিকারি চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারি চক্র পালিয়ে যায়। চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির উদ্দিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড উপজেলার নজরুল নগর ইউনিয়নের চরনলুয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জবাই করা একটি হরিণ উদ্ধার করে। হরিণটির ওজন ৪২ কেজি। উদ্ধার হওয়া জবাইকৃত হরিণটি চরমানিকা ফরেস্ট অফিসের বিট কর্মকর্তা আবুল কাশেমের কাছে হস্তান্তর করা হয়েছে।

    ফরেস্ট অফিস আজ শুক্রবার জবাইকৃত হরিণটি আদালতে সোপর্দ করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবেন বলে বিট কর্মকর্তা জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ