ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • মুঠোফোনে স্বামীর সঙ্গে বাকবিতন্ডা, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

    মুঠোফোনে স্বামীর সঙ্গে বাকবিতন্ডা, অভিমানে গৃহবধূর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাকবিতন্ডা জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।  

    নিহত মারজাহান আক্তার (২১) উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের নাকিব হোসের স্ত্রী।  

    বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

    এর আগে, মঙ্গলবার দুপুর ২টার উপজেলার আমকি গ্রামে বাবার বাড়িতে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

    স্থানীয় সূত্র জানায়, নিহত মারজানা প্রবাসীর স্ত্রী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামী নাকিব হোসেনের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি করে আত্মহত্যা করে। নিহতের মা নাছিমা আক্তার দুপুর ২টার দিকে খাবার জন্য ডাকাডাকি করে।  কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের মানুষ ডেকে দরজা ভেঙ্গে দেখে নিজ রুমে জানালার গ্রীলের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।   

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।  বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ