ঢাকা রবিবার, ১২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় গ্রেফতার ২৩  বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির আলোচনা সভা  এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ
  • নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে :এমপি একরাম

    নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে :এমপি একরাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, নোয়াখালী শহরে নিরবে চাঁদাবাজি চলছে। এখানে কেউ বাড়ি-ঘর উঠাতে গেলেই চাঁদা দিতে হয়। মেয়েরা সন্ধার পর বের হতে পারে না। আমি এই এলাকার সংসদ সদস্য। অনেকে আমার কাছে অনেক কিছু বলে। আমি এসবে ছাড় দিবো না। আগে জেলার উন্নয়ন সভায় থাকতাম। কিন্তু গত দেড় বছর বড় বড় নেতাদের কারণে চুপ ছিলাম। ফোর লেন নিয়েও কোনো ছাড় দেওয়া হবেনা। 

    বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন। 

    আগামী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী প্রস্তুতি নিতে বলেছেন উল্লেখ করে একরামুল করিম চৌধুরী বলেন, চট্রগ্রামের বিভাগীয় সম্পাদক স্বপন মাহমুদ আমাকে জানিয়ে দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি সেই জন্য কাজ করছি।

    সাংসদ একরামুল আরও বলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কথা বলছেন যা সত্য নয়। আবার অনেকে দিবাস্বপ্ন দেখছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। আমি বলবো শ্রীলঙ্কা নয় বাংলাদেশ সিঙ্গাপুর হবে।

    এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সাবেক সভাপতি আলমগীর হোসেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী, নিউজ ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল,বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর নান্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ