ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন

    মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু ক্ষতিগ্রস্থ উপকূলীয় শহর মোংলায় সুপেয় পানি সরবরাহের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। হতদরিদ্র শ্রমজীবি মানুষের জন্য পর্যাপ্ত ওপেন ট্যাব দিতে হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষ'র পুকুর গুলিকে মাছ চাষের জন্য ইজারা দেয়া বন্ধ করে পৌর কর্তৃপক্ষ মাধ্যমে ঐসব পুকুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে হবে। পৌরবাসীর নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নিতে হবে।

    বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে চরকানা পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা একথা বলেন।

    বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ'র সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ'র সভাপতি সাংবাদিক মো. নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাগরিক নেতা নাজমুল হক, পরিবেশকর্মী শেখ রাসেল, সংবাদকর্মী হাছিব সরদার, বাদাবন সংঘ'র ওজিফা খাতুন প্রমূখ। 

    মানববন্ধনে বক্তারা আরো বলেন দীর্ঘদিন মোংলা পোর্ট পৌরসভার খাবার পানির সংকট বিরাজমান। সরবরাহের তুলনায় পৌর এলাকায় গ্রাহকের সংখ্যা যেমন বেশী আছে অন্যদিকে অর্ধেক পারিবারকে এখনো পানির সংযোগ'র আওতায় আনা সম্ভব হয়নি। জলবায়ু ক্ষতিগ্রস্থ অভিবাসনবান্ধব উপকূলীয় শহর মোংলায় অগ্রাধিকার ভিত্তিতে পানির সংকট সমাধানের জন্য সরকার ও পৌর কর্তৃপক্ষ'র প্রতি আহ্বান জানান বক্তারা। 

    মানববন্ধনে নাগরিক সমাজের নেতৃবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, উন্নয়নকর্মী ও কয়েকশো শ্রমজীবি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ