ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাজিরপুরে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা

    নাজিরপুরে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ৭২ নম্বর শেখমাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী মো. আলমগীর হোসেন হাওলাদার কর্তৃক ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

    ভুক্তভোগী ওই শিক্ষিকাকে অভিযুক্তের চাচা স্কুল শিক্ষক মো. সাইদুর রহমান হাওলদারের মাধ্যমে চাপ দিয়ে বিষয়টা ধামা চাপা দেয়া হয়েছে  বলে অভিযোগ উঠেছে। 

    অভিযোগে জানা গেছে, সোমবার (২৫জুলাই) স্কুল ছুটির পর ওই শিক্ষিকা (হিন্দু) শিক্ষক কক্ষ থেকে বের হবার কালে ওই স্কুলের নৈশ প্রহরী আলমগীর হোসেন তার শ্লীলতাহানীর চেষ্টা করেন। এ ব্যাপারে ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকার  সাথে মুঠোফোনে  কথা হলে তিনি  জানান,  আলমগীর শয়তানের প্ররোচনায় দুষ্টামি করেছে। তবে আমি এ সময় তাকে  কয়েকটি  থাপ্পর দিয়েছি। বিষয়টি তার চাচা স্কুল শিক্ষক সাইদুর রহমান এসে বিচার করেছেন। পরবর্তীতে সে  কখনো এমন  করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। 

    ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি হালদার জানান, বিষয়টি নিয়ে নিউজ করার  দরকার নাই। তেমন কোন ঘটনা না, তবে মিট করে দিয়েছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই বিদ্যালয়ের নৈশ প্রহরীর  মুঠোফোনে একাধীকবার ফোন  দিলেও তিনি তা রিসিভ করেন নি। নৈশ প্রহরীর চাচা স্কুল শিক্ষক সাঈদুর রহমান এ বিষয়ে আমি কোন মীট মাট করেন নি, এমন কি তিনি সেখানে যাই নি বলে জানান। 

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু জানান, এ ঘটনার পর স্থানীয় অনেকেই ফোন দিয়ে আমাকে বিষয়টি জানিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার জানান, গত বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে বিষয়টি শুনেছি। আগামী রবিবার অফিসে গিয়ে ওই স্কুলে যাবো। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ