ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

    নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত দুইজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।  

    শনিবার (৩০ জুলাই) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এর আগে একই দিন, ভোরে উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

    চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।  

    স্থানীয় বাসন্দিা সবুজ জানায়, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অপরদিকে, ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা এক যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যায়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ