ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • মঠবা‌ড়িয়ায় রান্না ঘর থে‌কে স্বামীর লাশ উদ্ধার: স্ত্রী পলাতক

    মঠবা‌ড়িয়ায় রান্না ঘর থে‌কে স্বামীর লাশ উদ্ধার: স্ত্রী পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় আবু সা‌লেহ ফরাজী (৫০) না‌মে এক দিনমজু‌রের লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা  পুলিশ। 

    আজ শ‌নিবার উপ‌জেলার উত্তর মিঠাখালী গ্রা‌মের বসতবা‌ড়ির রান্নাঘর থে‌কে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থে‌কে স্ত্রী ক‌কিলা বেগম পলাতক র‌য়ে‌ছে। নিঃসন্তান নিহত ওই দিনমজুর উত্তর মিঠাখালী গ্রা‌মের মৃত সু‌ফি বা‌রেক ফরাজীর ছে‌লে।

    থানা ও স্থানীয়সূ‌ত্রে জানা গে‌ছে, প্রথম স্ত্রী মারা যাবার প‌রে গত ৫ বছর পূ‌র্বে একই গ্রা‌মের আ‌লো ফরাজীর মে‌য়ে কো‌কিলা বেগম‌কে বি‌য়ে ক‌রেন। এ দম্প‌তি নিঃসন্তান ছি‌লেন। পা‌রিবা‌রিক কল‌হের জের ধ‌রে স্ত্রী কো‌কিলা বাবার বা‌ড়ি চ‌লে যায়।

    শুক্রবার আবু সা‌লেহ শ্বশুরবা‌ড়ি থে‌কে তাঁর স্ত্রী‌কে নিজ বা‌ড়ি‌তে নি‌য়ে আ‌সে। স্ত্রী বা‌ড়ি‌তে ফি‌রে দে‌খেন এন‌জিও ব্রাক থে‌কে পাওয়া এক‌টি গাভী স্বামী তা‌কে না জা‌নি‌য়ে বি‌ক্রি ক‌রে দেয়। এ নি‌য়ে তাদের ঝগড়ার সৃষ্টি  হয়। শ‌নিবার সকা‌লে প্রতি‌বে‌শিরা ওই দিনমজু‌রের মৃত‌দেহ রান্না ঘ‌রে প‌ড়ে থাক‌তে দে‌খে থানায়  খবর দেয়। এ‌দি‌কে এঘটনার পর থে‌কে স্ত্রী কো‌কিলা পা‌লি‌য়ে যায়।

    মঠবা‌ড়িয়া থানার অ‌ফিসার্জ ইনচার্জ নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, গ্রামবাসী‌দের মাধ্যমে খবর পে‌য়ে লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জনন্য হাসপাতালের  ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। তদ‌ন্তের প‌রে ঘটনা‌টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যা‌বে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ