ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কারারক্ষী পদে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ: গ্রেফতার ২ 

    কারারক্ষী পদে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ: গ্রেফতার ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের দুই প্রতারক মাহবুব হাওলাদার ও মনির হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ। চক্রটি সম্প্রতি অভিনব কায়দায় বিশ্বাসযোগ্যতা অর্জন করে চাকরি দেবার কথা বলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।  

    চাকরির গ্যারান্টি দিয়ে টাকার গ্যারান্টি হিসেবে ব্যাংক চেক ও নগদ অর্থ নিতো চাকরিপ্রার্থীর কাছ থেকে। শনিবার দুপুরে ভান্ডারিয়া থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

    সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ভান্ডারিয়া উপজেলার সিয়াম ও ইব্রাহিম হাওলাদার এর পুলিশ ভেরিফিকেশনের জন্য আলাদা কাগজ আসে জেলা বিশেষ শাখায়। এরপর তদন্ত শেষে এদের দুইজনের প্রতিবেদন কারা অধিদপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে সেখান থেকে জানানো হয় যে, নিয়োগ সংক্রান্ত এ বিষয়ে কোনো কার্যক্রমই হয়নি। তাই এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় কারা অধিদপ্তর। 

    এরপর ঘটনার তদন্ত করে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রহিম জানতে পারেন যে, কারারক্ষী পদে চাকুরী দেওয়ার জন্য দুই জনের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সিয়াম এর বাবা মো. নজরুল ইসলাম মানিক ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর ২৭ জুলাই  খুলনা থেকে প্রতারক মাহবুব হাওলাদার ও ২৯ জুলাই ঢাকার উত্তরা থেকে প্রতারক চক্রের আরেক সদস্য মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ