ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা
  • স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু

    স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল চাপায় শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল চাপায় আফরোজা আক্তার রিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

    মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়কের মিরের পোলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    মৃত আফরোজা সিরাজপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের আমির খাঁরগো বাড়ির ইসমাইল হোসেন রিয়াদের মেয়ে এবং স্থানীয় বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

    এসব তথ্য নিশ্চিত করেন সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, প্রতিদিনের ন্যায় আফরোজা বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে তার স্কুলের সামনে চাপা দেয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান আরও বলেন,এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা ভূঞারহাট টু দুধমূখা আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।    


    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেুকুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন চালক এবং মোটরসাইকেল আটক করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ