ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বাঘের আক্রমণ থেকে বেঁচে ফেরা মায়া হরিণ চিকিৎসার পর অবমুক্ত

    বাঘের আক্রমণ থেকে বেঁচে ফেরা মায়া হরিণ চিকিৎসার পর অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হওয়া একটি মায়া হরিণকে (বার্কিং ডিয়ার) লোকালয় থেকে উদ্ধার করছে বন বিভাগ।

    গত সোমবার (১লা আগষ্ট) সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন বরইতলা গ্রামের আ. মান্নানের বাড়ি থেকে আহত হরিণটি উদ্ধার করে বন বিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা।

    পরে আজ বুধবার (৩ আগষ্ট) দুপুরে বনরক্ষীরা নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করে দেন মায়া হরিণটিকে। 

    বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বাঘের থাবা খেয়ে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি মায়াহরিণ বন সংলগ্ন বরইতলা গ্রামে চলে আসে। পরে হরিণটি ওই এলাকার মান্নানের বাড়িতে ঢুকলে তার বাড়ির সীমানার বেড়ার জালে আটকে পড়ে। পরে খবর পেয়ে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে হরিণটি উদ্ধার করেন। সেখান থেকে হরিণটি উদ্ধার করে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র ফরেস্ট অফিসে নিয়ে যাওয়া হয়।

    উদ্ধার হওয়া আহত মায়া হরিণটি পুরুষ এবং এর বয়স ৪-৫ বছর। বাঘের থাবায় হরিণটির ডান শিং, ডান পা ও ডান পাশের পিছনের রানের ওপর মারাত্মক ক্ষত হয়েছে।

    ফরেস্ট অফিসে মায়া হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন পুর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।

    করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের প্রাণী বিষেশজ্ঞ হাওলাদার আজাদ কবির জানান, উদ্ধার করা হরিণটিকে দুপুর আজ ১২টার দিকে করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের বনে অবমুক্ত করা হয়। 

    তিনি বলেন, এর আগেও বেশ কয়েকটি হরিণ বাঘের আক্রমণ থেকে ছুটে এসে লোকালয়ে আশ্রয় নিলে সেগুলোকেও প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ