ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১২ যাত্রী আহত
  • মোংলায় দ্রব্যমূল্য নিয়নন্ত্রনে ইউএনও'র অভিযান

    মোংলায় দ্রব্যমূল্য নিয়নন্ত্রনে ইউএনও'র অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধে ও মুল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

    বুধবার (৩ আগস্ট) দুপুরে পৌর বাজারের বিভিন্ন দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কমলেশ মজুমদার'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

    এসময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শণ না করায় ছয় দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।

    এছাড়াও তিনি তেলের দোকান, মিষ্টির দোকান, কাঁচামালের দোকান, ঔষধের দোকান, ফল ও সব্জির দোকান পরিদর্শন করেন। এসময় তিনি তেলের পাইকারি ক্রয় মুল্য কত এবং বর্তমানে বাজারে বিক্রয় মুল্য কত এসব দেখেন। সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে বিক্রি না করতে ব্যাবসায়ী নেতাদের ও ব্যাবসায়ীদের নির্দেশনা দেন। সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।

    অভিযানকালে আলোচিত সয়াবিন ছাড়াও চাল, পেঁয়াজ, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা মনিটর করেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করেন তিনি।

    মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এ প্রসঙ্গে ইউএনও কমলেশ মজুমদার বলেন, অসাধু ও অনৈতিক ব্যবসার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ