ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ইন্দুরকানীতে ৫ দিন ধরে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ

    ইন্দুরকানীতে ৫ দিন ধরে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে  ৫ দিনেও সন্ধান মেলেনি আল-মামুন (১৬)  নামের এক দাখিল পরীক্ষার্থীর।  

    জানা গেছে, গত শনিবার উপজেলার ভবানীপুর গ্রামের আঃ জলিল হাওলাদারের ছেলে দাখিল পরীক্ষার্থী আল-মামুন বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ী ফিরে নি। তার স্বজনেরা পাঁচ দিন ধরে  অনেক খু‍জেও কোথাও পায়নি। নিখোঁজ আল -আমিন পত্তাশী রহীম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থী।
     
    নিখোঁজ ছাত্রের পিতা আব্দুল জলিল হাওলাদার জানান, আমার ছেলে মাদ্রাসায় যাওয়ার কথা বলে ৫দিন আগে বাড়ী থেকে গেলেও আজও বাড়ী ফিরে নি। পরে বিভিন্ন স্থানে খুজলেও তাকে পাওয়া যায় নি। আগে থানায় মৌখিকভাবে জানিয়েছি। এখন আমার ছেলে নিখোঁজের বিষয় থানায় লিখিত অভিযোগ করব।

    পত্তাশী রহিম উদ্দিন স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মো. আমিনুল ইসলাম জানান,  আল-মামুন নামে এক দাখিল পরীক্ষার্থী ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।

    ইন্দুরকানী থানার ওসি মো. এণামুল হক জানান, এক মাদ্রাসার ছাত্র নিখোঁজের কথা শুনেছি,এখন ও কোন লিখিত অভিযোগ পায় নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ