ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মোংলায় আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ 

    মোংলায় আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা উপজেলার দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক, দুস্থ্য নারীদের মাঝে সেলাই মেশিন, বীর মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের মাঝে ডিজিটাল সনদ এবং আশ্রয়নের উপকারভোগীদের মাঝে সবজি বীজ ও ক্ষুদ্রঋন প্রদান করা হয়। 

    এছাড়াও বিআরডিবি'র আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাতের মাঝে  প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋন বিতরণ করা হয়।

    বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ১১টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

    মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান,মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ