ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বিক্ষোভ, অধ্যক্ষের কক্ষ ভাঙচুর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন এক মাসের আন্দোলনেও বকেয়া পাওনা মেলেনি ছাঁটাইকৃত ৫শ শ্রমিকের ​বরিশালের নবাগত বিভাগীয় পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা, অতঃপর    শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্য মন্ত্রী মঠবাড়িয়ায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের পরকীয়া প্রেম ভাইরাল  শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ বাবুগঞ্জে এক গাছেই ১০ জাতের আম প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা
  • গাঁজা-ইয়াবা নিয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫

    গাঁজা-ইয়াবা নিয়ে ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল নেতাসহ গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও এক ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

    এ সময় স্বেচ্ছাসেবকদল নেতা ইমরানসহ অপর তিন আসামির থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদতের থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়।  

    শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 

    এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আজিজপুর ও অর্জুনতলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো,সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমরান (৩০) ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও একই ইউপির ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.শাহাদত হোসেন রাজু (৩০)।     
     

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। ওই মামলাায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ