ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • আনোয়ারায় সাগর থেকে শিশুর লাশ উদ্ধার

    আনোয়ারায় সাগর থেকে শিশুর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারায় আলী নেওয়াজ তপু (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    নিহত আলী নেওয়াজ চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার দারুস সালাম মসজিদ গলির মো. ইউসুফের ছেলে। 

    স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে উঠান মাঝির ঘাটের দক্ষিণে অজ্ঞাত এক শিশুর লাশ সাগরে ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। 

    বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। পরে জানতে পারি তপু দুপুরে পতেঙ্গা সৈকতের আকমল আলী পয়েন্টে গোসল করতে নেমে সাঁতার না জানায় ঢেউয়ের ঘূর্ণিপাকে একটু গভীরে চলে যায়। এ সময় তার স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে সাঁতরে তীরে উঠতে পারলেও তপু আর তীরে উঠতে পারেননি। নিখোঁজের একদিন পর আজ আনোয়ারা উপজেলার রায়পুর উঠান মাঝির ঘাট এলাকায় তার লাশ ভেসে আসে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ