ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • ইমরান খানকে নির্বাচন কমিশনে তলব

    ইমরান খানকে নির্বাচন কমিশনে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তলব করেছে দেশটির নির্বাচন কমিশন। ডনের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ তহবিল মামলায় আগামী ২৩ আগস্ট ইমরান খানকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।

    গত সপ্তাহে পাকিস্তানের নির্বাচন কমিশন রায় দেয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বিদেশ থেকে তহবিল গ্রহণ করেছে যা নিষিদ্ধ।

    পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০৬ সালের রাজনৈতিক বিধানের ৬ নং ধারা অনুসারে, মামলাটি শুনানির জন্য আগামী ২৩ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া পৃথক এক নোটিশে ইমরান খানকে ‘অযোগ্য ঘোষণা’ করা নিয়ে কমিশনে করা আবেদনের শুনানি আগামী ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

    তবে নির্বাচন কমিশনের তলব নিয়ে ইমরান খানের দল পিটিআই এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ