ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল

    নোয়াখালীতে অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইলের অস্ত্র হাতে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

    বৃহস্পতিবার ৪ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবলীগ নেতার এই ছবি নিয়ে চলছে নানা সমালোচনা। প্রশ্ন ওঠছে অস্ত্র হাতের ওই যুবকের আশ্রয়-প্রশ্রয়দাতা কে? 

    যুবলীগ নেতা মো. ইসমাইল ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে এবং নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর সক্রিয় অনুসারী বলে জানা গেছে।

    ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিল কোম্পানী জানান, স্থানীয় লোকজন থেকে শুনেছি ইসমাইল মানুষকে কথায় কথায় অস্ত্রের ভয় দেখাতো। এখন নাকি তার হাতে অস্ত্রসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা প্রশাসন খতিয়ে দেখা উচিৎ।

    যুবলীগ নেতা মো. ইসমাইল বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই। এটা নির্বাচনের সময় আমার পুলিশ কনস্টেবল বন্ধু একটা ছিল, তার অস্ত্র। দুষ্টামি করে তার হাত থেকে নিয়েছি। আমরা বন্ধু-বান্ধব মানুষ। এখন উদ্দেশ্য হাসিলের জন্য ফেসবুকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আমি এ ধরনের কোন ছবি দেখিনি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ