ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

    নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি পাইপগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।   

    গ্রেফতার হলেন- উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মোশারেফ হোসেন শান্ত (২২) ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের হাজী ছাদেক আলী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো.করিম ওরফে করিয়া (৪৫)।  

    শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত সন্ত্রাসী,চাঁদাবাজ মোশারফ হোসেন শান্তর শয়ন কক্ষে খাটের নিচে থেকে আসামির দেখানো তথ্য মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। 

    আসামি আলাইয়াপুর ইউপি এলাকার বাবু বাহিনী সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। অপরদিকে বেগমগঞ্জ থানাধীন ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য করিমরে রান্নাঘরের সিলিং থেকে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে ছিনতাই,ডাকাতির সঙ্গে জড়িত।  

    ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে।  ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ