ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের

    দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল যুবকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই সিএনজি আরোহী যাত্রী আহত হয়েছে।    

    মৃত মো. ফারুক (৩১) সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রামের ইমরান কেরনির ছেলে।

    রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    এর আগে, শনিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চেয়াম্যানঘাট টু সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

    স্থানীয় বাসিন্দা দেলেয়ার জানান, গতকাল শনিবার রাতে সোনাপুর থেকে সুবর্ণচরের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাক রওয়ানা করে। যাত্রা পথে ট্রাকটি চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের উত্তর ওয়াপদা এলাকায় পৌঁছলে পিছনের একটি চাকা ক্রুটি দেখা দেয়। এতে সড়কের পাশে ট্রক রেখে চাকা মেরামত করছিলেন চালক ও তার হেলপার। রাত পৌনে ১১টার দিকে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিটি  দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি আরোহী ফারুক নিহত ও আরও দুই যাত্রী আহত হন।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ