ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শরণখোলায় ডিজিটাল সনদ বিতরণ 

    শরণখোলায় ডিজিটাল সনদ বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরণখোলায় ২১৮ জন শহীদ ও মৃত. মুক্তিযোদ্ধার নামের ডিজিটাল সনদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার উপজেলা সদরের রায়েন্দা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী। 

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো ‍উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি,  রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন ও যুদ্ধকালীন ইয়ং অফিসার হেমায়েত উদ্দিন প্রমুখ।

    সভায় দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। 

    মুক্তিযুদ্ধের চারণভূমি খ্যাত শরণখোলায় এর আগে প্রথম দফায় জীবিত ২০৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ