ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বঙ্গবন্ধু  মানুষের  অধিকার আদায় ও ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছেন

    বঙ্গবন্ধু  মানুষের  অধিকার আদায় ও ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ের পথ দেখিয়ে গেছেন। তিনি একটি স্বাধীন দেশ দিয়ে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য আমাদেরকে মিলে মিশে কাজ করতে হবে। 

    সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর কলারণ দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    তিনি বলেন বঙ্গবন্ধু আজীবন মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে গেছেন। আমাদেরও তার আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

    উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, ইউএনও লুৎফুন্নেসা খানম, জেপির কেন্দ্রীয় নেতা মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জেপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, যুবলীগ নেতা আঃ রাজ্জাক প্রমুখ।

    এর আগে এমপি মঞ্জু  উত্তর কলারণ দাখিল মাদ্রাসার নির্মাণাধীন একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুপেয় পানির প্লান্ট উদ্ধোধন করেন। 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ