ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বাগেরহাটে ফিলিং স্টেশন মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

    বাগেরহাটে ফিলিং স্টেশন মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোড বাসস্ট্যান্ড, ফিলিং স্টেশন ও ফলতিতা মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি মামলা ও ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খুলনা-ঢাকা মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ফকিরহাট বিশ্বরোড বাসস্ট্যান্ড মোড়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চৌধুরী পরিবহনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মেসার্স খান ফিলিং স্টেশনে ক্রেতাদের জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    ফলতিতা মাছ বাজার ৪টি মাছের আড়তে বাটখারার নির্ধারিত ওজনের কম এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স মেঘনা ফিস ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস ২০ হাজার টাকা, শাপলা মৎস্য আড়ত ২০ হাজার টাকা, ঠান্ডা মাসুদ ও জুয়েল মৎস্য ভাণ্ডার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, খুলনার বিএসটিআই পরিদর্শক রণজিৎ কুমার মল্লিক। ফকিরহাট মডেল থানার এএসআই আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ